প্রয়োজনীয় টুকলি লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
প্রয়োজনীয় টুকলি লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বুধবার, ৯ মার্চ, ২০১১

URL সংক্ষেপ করার দলে [fb.me]

URL সংক্ষিপ্ত করার জন্য Bit.ly খুবই জনপ্রিয় সার্ভিস , টুইটার এই ধারা কে আরও জনপ্রিয় করে| ফলে tinyurl বেশ জনপ্রিয়তা পায়| এই ধারাবাহিকতায় ফেসবুক URL সংক্ষিপ্ত করার কাজে হাত দেয় ২০০৯ সালের শেষের দিকে |ফেসবুকের সংক্ষিপ্ত রূপ দাড়ায় :fb.me তে |তবে এই সেবা খুবই সীমিত পরিসরে ব্যবহার হচছে - শুধুমাত্র মোবাইল ইন্টারফেসে সময় সক্রিয়ভাবে পাওয়া যায় অর্থাৎ m.facebook.com থেকে শেয়ার করা লিঙ্ক গুলি সক্রিয় ভাবে fb.me তে রুপান্তরিত হয়|
এই সংক্ষিপ্ত URL ওয়েবেও ব্যবহার করা যাবে, কিন্তু এটা মূল URL এ রিডিরেক্ট করে, যেমন নাগরিক ব্লগের ফেসবুক ঠিকানাকে যদি http://fb.me/nagorikblog লিখে ওয়েবে সার্চ করা হয়, তবে এটা সরাসরি http://facebook.com/nagorikblog ঠিকানায় নিয়ে যাবে| অনেকেই fb.me-এর স্বতস্ফূর্ত ব্যবহার করছেন, অনেকেই এই লিক্ন্ক্তাকে ব্লগস্পটে কমেন্ট করার জন্য ওপেন আইডি হিসেবে এবং টুইটারে নিজের ওয়েব লিঙ্ক হিসেবে ব্যবহার করছেন| আগামিদিনে হয়তো ওয়েবের জন্যও ফেসবুকের URL সংক্ষিপ্ত করার সেবা দেখতে পাবো | 
-------
-------
এই ধরনের আরো কয়েকটি সেবা :
  • ইয়াহু: http://y.ahoo.it/
  • স্টামবল আপন : http://su.pr/

সোমবার, ৭ মার্চ, ২০১১

Shark Tale - আমরা হাঙ্গর বলছি

শিরোনামে যা দেখলেন তাই নিয়াই এই পোস্টে কথা হইবো | আমরা সত্যিই হাঙ্গর, মানুষ না| মানুষেরা আমাগোরে যেমনে  প্রচার কৈরা রাখসে তাতে আমাদের সম্পর্কে আমজনতার সেন্টিমেন্ট নেগেটিভ হইয়া গেছে, বাজে প্রচারণার জন্য আমাগো সুনাম মানুষের কাছে 'অপু আর প্রভার'মতো| Jaws(1975) নামের একখান সিনেমার সিরিজ দেইখা আমি নিজেই তিন রাইত ঘুমাইতে পারিনাই, যে এই সিনেমা বানাইসে তার পাছায় একটা দাঁত বসাইতে পারলে মনে শান্তি পাইতাম|এইখানে আইছি আপনাগোর মাঝে হাঙ্গর জাতিরে নতুন কৈরা পরিচয় দিয়ে, যাবতীয় ভূল ভ্রান্তির অবসান করতে-

১. আমরাও মাছ
অনেকেই মনে করে আমরাই তিমি আর মানুষের মতো স্তন্যপায়ী| মোটেও না, আমরাও মাছ| আমরা থাকি পানির নিচে ৭০০০ থেকে ১০০০০ ফিট গভীরে|তিমির মতো আমরা কিছুক্ষণ পর পর পানির উপরে উইঠা বাতাস লইনা , আর বাকি মত্সকুলের মতই আমরাও পানির নিচে আমাগো কনকো(Gill)দিয়ে শ্বাস লই| আমরা যেহেতু পানির উপরেই উঠিনা, তাই আমরা আপনাগোর মতো দ্বিপদী লেজহীন প্রানীদের কোনো ক্ষতি করিনা |

চিত্র: Hammerhead Shark
২.পুরানা বাসিন্দা
৪৫০ মিলিয়ন বছর আগে থেইকা পৃথিবীর সাগর মহাসাগরে আমরা বিচরণ করতাছি, এই হিসাবে ডাইনোসরেরা আমাগো জুনিয়র, আর মানুষরা....

শনিবার, ২০ নভেম্বর, ২০১০

বাংলায় লিখতে চাইলে 'গুগল ট্রান্সলিটারেশন'

বাংলা টাইপিংয়ে আমি বরাবরই আনাড়ি, এখনো কোনো লেখা পোস্ট করার আগে দুই তিন বার সম্পাদনা করি, কারণ প্রচুর বানান এদিক ওদিক হয়ে যায় | বাংলা টাইপ না জানায় বেশির ভাগ দপ্তরিক চিঠি ইংরেজিতে লিখে পার পেয়ে যেতাম, কর্ম ক্ষেত্রে এখন বেশির ভাগ দপ্তরিক চিঠি পত্র ইংরেজিতেই লেখা হয়| বাংলার ব্যবহার আমাকে খুব কম করতে হয়েছে | ব্লগিংও শুরু করি ইংরেজি মাধ্যমে | 'অভ্র' থাকায় কম্পিউটারের বাইনারি পাতায় বাংলায় লিখতে আমার মতো   আনাড়িদের বড় উপকার হয়েছে | আমার মতো যারা বাংলা কি-বোর্ডে অভ্যস্ত নন , তাদের জন্য বাংলা ফোনেটিক অন্ধের ছড়ির মতোই কার্যকরী |


আমার এই ব্লগে 'বাংলায় লিখতে চাইলে' আমি 'অভ্র'র লিঙ্ক দিয়ে রেখেছি | তবে বাংলা লেখার জন্য আরো একটা ফোনেটিক আছে, যেটা হচ্ছে- Google Transliteration. অনেক দিন ধরেই এই গুগলের এই বাংলা ফোনেটিক সফট ওয়ারটি নিয়ে লিখতে চাচ্ছি, আলসেমি করে লেখা হয়নি | ইতিমধ্যে অনেকে এই সফটওয়ারের সম্পর্কে জেনে গেছেন , কিন্তু যারা এখনো এর ব্যবহার করেন নি তাদের জন্য এই পোস্ট-

বুধবার, ২৭ অক্টোবর, ২০১০

টুকি টাকি নোট ১

যে নোট গুলো এখানে টুকে রাখবো, বেশির ভাগই জানা অথবা অজানা, হুট করে কেউ এই সব  নিয়ে জিজ্ঞেস করলে সাময়য়িক খটকা লাগে :
১. পেয়াজ কাটার সময় চুইংগাম চাবাতে থাকলে , চোখে পানি আসেনা | 
২. ৬ মাস বয়স পর্যন্ত শিশুরা একই সাথে চাবাতে ও নি:শ্বাস নিতে পারে|
৩. আপনি নতুন একটা কলম ব্যবহার করার জন্য, কালি ঠিক মতো বের হয় কিনা দেখার জন্য নিশ্চই কিছু লিখেন | ৯৭% লোক এ ক্ষেত্রে নিজের নাম লিখেন |
৪. স্ত্রী মশারা রক্ত পান করে, আর পুরুষরা সবজি ভূক |
৫. স্বাভাবিক মানুষ খালি চোখে ২০০ ডিগ্রী পর্যন্ত বিস্তীর্ণ দৃশ্য দেখতে পান |
৬. তরমুজ পাকলো কিনা বোঝার জন্য তরমুজে টোকা দিতে হবে , যদি ফাঁকা শব্দ করে তাহলে বুঝতে হবে তরমুজটা পাকা |
৭. কানাডিয়ানরা চিঠি পাঠানোর জন্য নিজেদের ব্যক্তিগত স্টাম্প ব্যবহার করতে পারেন, প্রত্যেক স্টাম্পে নিজের ছবি থাকবে |
৮.ছয় থেক আট সপ্তাহ বয়েসের পর শিশুদের চোখে কান্নার জন্য পানি আসে |
৯. গাছে ঠান্ডা পানি দিলে যতনা বাড়ে , তার চেয়ে বেশি বাড়ে যদি উষ্ণ পানি দিলে |

১০. সাহারা মরুভূমিতেও তুষারপাত ঘটে |  শেষ বার হয়েছিল ১৯৭৯ সালের ফেব্রুয়ারিতে|
১১. এক ঘন্টা কানে হেডফোন পরে থাকলে, বেকটেরিয়ার সংখা ৭০০ গুন বেড়ে যায় |
১২. মাইক্রো ওয়েভে আঙ্গুর গরম করলে বিস্ফোরিত হয় |

শনিবার, ৯ অক্টোবর, ২০১০

URL সংক্ষেপ করার দলে যোগ দিলো গুগল

Bit.ly আর টুইটার এর পর গুগলও যোগ  দিলো সংক্ষিপ্ত URL  ব্যবহারের দলে | গেলো সেপ্টেম্বরের শেষ দিনে গুগল তাদের সামাজিক ওয়েব ব্লগে এই ঘোষণা দিলো |  goo.gl -এই ঠিকানায় গিয়ে যেকোনো বড় URL কে ছোট করা যাবে(চিত্র ১)


বলা বাহুল্য যারা নিজেদের ওয়েব এড্রেস টা সংক্ষেপ করতে চান , তাদের জন্যই এই সেবা | যে কেউ চাইলেই এটা কতে পারেন (লিঙ্কটা তো উপরে দেওয়াই আছে)| এছারাও যে ব্যাপার গুলো আমার ভালো লেগেছে , সেগুলি হলো: এই সংক্ষিপ্ত URLএর সাথে গুগল এনালাইটিক্স গুলি:

মঙ্গলবার, ১ জুন, ২০১০

ফেসবুক কড়চা ২ : বিকল্প পথ

আজ সকালে খবর পেলাম পাকিস্তানের আদালত  ফেসবুক এর উপর নিষেধাজ্ঞা তুলে নিতে রায় দিয়েছে সুত্র. কিন্তু আমাদের সরকার এখনো এই ব্যপারে নিশ্চুপ.
ঢাকা ইউনিভর্সিটির ছাত্ররা অবশ্য বসে নেই, তারা বিক্ষোভ চালিয়ে যাচ্ছে .বাংলাদেশ সরকার হয়তো দু দিন বাদে ঠিকই সাময়িক  নিষেধাজ্ঞা তুলে নিবে(গাধা জল খায় ঘোলা করে) .


Proxy server এর স্লথ গতিতে ফেসবুক দেখতে ভালো লাগলোনা, তাই বিকল্প উপায় খুজছি, পেয়েও গেলাম একটা. ভবিষ্যতের কথা ভেবে টুকে রাখসি বিকল্প পদ্ধতি :
১. যে ইনটারনেট ব্রাউজার ব্যবহার করতে হবে : মজিলা ফায়ার ফক্স 
২. প্রক্সি সার্ভার লিঙ্ক : http://www.torproject.org/download.html.en  
৩. পেজ আসার পর  লিস্টের প্রথম অপেরাটিং সিস্টেম উইন্ডোজের ডাউনলোড স্টেবল -এ  ক্লিক  করতে হবে
৪. ডাউনলোড হওয়ার পর প্রোগ্রাম টিকে run করাতে হবে 
৫. সম্পূর্ণ লোড হওয়ার পর ফায়ার ফক্স এর নিচের টুল বারের ডান দিকে দেখানো Tor এর উপর ক্লিক করে এনএবল করতে হবে.


ঠিক মতই কাজ করছে...... এই মাত্র ফেসবুকে বন্ধু প্রিন্সের চিটির জবাব দিলাম.