URL Shortener লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
URL Shortener লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বুধবার, ৯ মার্চ, ২০১১

URL সংক্ষেপ করার দলে [fb.me]

URL সংক্ষিপ্ত করার জন্য Bit.ly খুবই জনপ্রিয় সার্ভিস , টুইটার এই ধারা কে আরও জনপ্রিয় করে| ফলে tinyurl বেশ জনপ্রিয়তা পায়| এই ধারাবাহিকতায় ফেসবুক URL সংক্ষিপ্ত করার কাজে হাত দেয় ২০০৯ সালের শেষের দিকে |ফেসবুকের সংক্ষিপ্ত রূপ দাড়ায় :fb.me তে |তবে এই সেবা খুবই সীমিত পরিসরে ব্যবহার হচছে - শুধুমাত্র মোবাইল ইন্টারফেসে সময় সক্রিয়ভাবে পাওয়া যায় অর্থাৎ m.facebook.com থেকে শেয়ার করা লিঙ্ক গুলি সক্রিয় ভাবে fb.me তে রুপান্তরিত হয়|
এই সংক্ষিপ্ত URL ওয়েবেও ব্যবহার করা যাবে, কিন্তু এটা মূল URL এ রিডিরেক্ট করে, যেমন নাগরিক ব্লগের ফেসবুক ঠিকানাকে যদি http://fb.me/nagorikblog লিখে ওয়েবে সার্চ করা হয়, তবে এটা সরাসরি http://facebook.com/nagorikblog ঠিকানায় নিয়ে যাবে| অনেকেই fb.me-এর স্বতস্ফূর্ত ব্যবহার করছেন, অনেকেই এই লিক্ন্ক্তাকে ব্লগস্পটে কমেন্ট করার জন্য ওপেন আইডি হিসেবে এবং টুইটারে নিজের ওয়েব লিঙ্ক হিসেবে ব্যবহার করছেন| আগামিদিনে হয়তো ওয়েবের জন্যও ফেসবুকের URL সংক্ষিপ্ত করার সেবা দেখতে পাবো | 
-------
-------
এই ধরনের আরো কয়েকটি সেবা :
  • ইয়াহু: http://y.ahoo.it/
  • স্টামবল আপন : http://su.pr/

শনিবার, ৯ অক্টোবর, ২০১০

URL সংক্ষেপ করার দলে যোগ দিলো গুগল

Bit.ly আর টুইটার এর পর গুগলও যোগ  দিলো সংক্ষিপ্ত URL  ব্যবহারের দলে | গেলো সেপ্টেম্বরের শেষ দিনে গুগল তাদের সামাজিক ওয়েব ব্লগে এই ঘোষণা দিলো |  goo.gl -এই ঠিকানায় গিয়ে যেকোনো বড় URL কে ছোট করা যাবে(চিত্র ১)


বলা বাহুল্য যারা নিজেদের ওয়েব এড্রেস টা সংক্ষেপ করতে চান , তাদের জন্যই এই সেবা | যে কেউ চাইলেই এটা কতে পারেন (লিঙ্কটা তো উপরে দেওয়াই আছে)| এছারাও যে ব্যাপার গুলো আমার ভালো লেগেছে , সেগুলি হলো: এই সংক্ষিপ্ত URLএর সাথে গুগল এনালাইটিক্স গুলি: